11:00 pm, Saturday, 9 May 2026

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন থালাপতি বিজয়। চলতি সপ্তাহের শুরুতে নির্বাচনে বড় সাফল্য পাওয়ার পরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের পথ সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি বিজয়ের দল তামিলাগা ভেটরি কারাগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

ভিসিকের সমর্থনের ফলে বিজয় নেতৃত্বাধীন জোটে আরও দুটি আসন যুক্ত হয়েছে। এর আগে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল টিভিকের পক্ষে। ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১১৮-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে সে সময় তিনি ভিসিকে ও আইইউএমএলের সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়।

তবে শেষ পর্যন্ত ভিসিকের সমর্থন নিশ্চিত হওয়ায় সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + four =

About Author Information

Popular Post

শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি গড়বে ইসলামী শ্রমিক আন্দোলন: ইউনুস আহমদ

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়

Update Time : ০৫:৪৪:৫৩ pm, Saturday, ৯ মে ২০২৬