11:01 pm, Saturday, 9 May 2026

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী, তাঁরা কারা

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করল।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে শপথ নেন রাজ্যের পাঁচজন মন্ত্রী। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তাদের মধ্যে ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ নেন। মুখ্যমন্ত্রীসহ অন্যরা বাংলায় শপথবাক্য পাঠ করেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। খড়্গপুর সদর থেকে জয়ী হন দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, রানিবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু এবং মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহানসহ বিজেপির কেন্দ্রীয় নেতারা।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শপথ অনুষ্ঠানে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মঞ্চ ও পুরো ময়দানে বাজানো হয় রবীন্দ্রসংগীত। প্রধানমন্ত্রী মোদি মঞ্চে ওঠার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ময়দানে আদিবাসী নৃত্য, রায়বেশি ও ছৌ নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা গ্রামীণ ঐতিহ্যের পরিবেশনা উপস্থাপন করেন। অতিথিদের জন্য ছিল রসগোল্লা, লাড্ডু, দই ও ঝালমুড়িসহ বাংলার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফাডনবীশ, হিমন্ত বিশ্বশর্মা, মিঠুন চক্রবর্তীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এর ফলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র স্থলাভিষিক্ত হলেন তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + 13 =

About Author Information

Popular Post

শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি গড়বে ইসলামী শ্রমিক আন্দোলন: ইউনুস আহমদ

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী, তাঁরা কারা

Update Time : ০৬:১২:০০ pm, Saturday, ৯ মে ২০২৬