11:02 pm, Saturday, 9 May 2026

বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে দেশে ফিরলেন

কক্সবাজারর টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল।

আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও দীর্ঘ সমন্বয় করে। অবশেষে আলোচনার মাধ্যমে আজ তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। মানবিক প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে।

তিনি আরও জানান, ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এখনো যেসব জেলে আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eleven − four =

About Author Information

Popular Post

শ্রমের প্রতিটি খাতে শক্ত ভিত্তি গড়বে ইসলামী শ্রমিক আন্দোলন: ইউনুস আহমদ

বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলে দেশে ফিরলেন

Update Time : ০৬:৩৪:৩৫ pm, Saturday, ৯ মে ২০২৬