10:55 pm, Wednesday, 10 June 2026

কন্যাসন্তান ঘিরে আলোচনায় শাকিব-বুবলী, মিষ্টি জান্নাতের পোস্টে নতুন জল্পনা

ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টির কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাতের একটি ফেসবুক পোস্ট।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মিষ্টি জান্নাত তার ফেসবুক পোস্টে শাকিব খান ও শবনম বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিনন্দন জানান এবং তাদের প্রতি শুভকামনা প্রকাশ করেন। তার এই পোস্ট প্রকাশের পরই বিনোদন অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা ও জল্পনা-কল্পনা।

পোস্টে তিনি লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। একই সঙ্গে তিনি “এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা” জানিয়ে আরও কৌতূহল তৈরি করেন, যা নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।

এর আগে একই দিনে শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করেন। তিনি জানান, তার পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভাকাঙ্ক্ষীদের দোয়ার জন্য অনুরোধ জানান।

বুবলীর পোস্ট অনুযায়ী, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে এবং সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুভেচ্ছা ও আলোচনা শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয় বলে পরে অভিনেত্রী নিজেই জানান। ২০২২ সালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের তারিখসহ ব্যক্তিগত জীবনের কিছু তথ্য প্রকাশ করেন, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − six =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

কন্যাসন্তান ঘিরে আলোচনায় শাকিব-বুবলী, মিষ্টি জান্নাতের পোস্টে নতুন জল্পনা

Update Time : ০৫:০৮:০১ pm, Saturday, ৬ জুন ২০২৬