জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। গান ও অভিনয়ের পাশাপাশি অনলাইনে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এই তারকা এবার একটি বিশেষ রিল ভিডিও প্রকাশ করে প্রশংসায় ভাসছেন।
সম্প্রতি প্রকাশিত ভিডিওতে নব্বইয়ের দশকের জনপ্রিয় এক হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় পড়শীকে। ভিডিওটিতে তাকে একেবারে ঐতিহ্যবাহী বাংলাদেশি সাজে দেখা গেছে। সোনালী পাড়ের কালো শাড়ি, ঘটি হাতা ব্লাউজ এবং ভারী গহনায় রাজকীয় আবহ ফুটে উঠেছে তার উপস্থিতিতে।
ভিডিওজুড়ে লাল আলোর আভা ও নান্দনিক ব্যাকড্রপের মাঝে পড়শীর অভিব্যক্তি মুগ্ধ করেছে দর্শকদের। কখনো হাতে ফুলের মালা, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথায় ওড়না টেনে তিনি সৃষ্টি করেছেন এক মায়াবী পরিবেশ।
ভিডিওটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্তরা তার এই ক্লাসিক লুক ও পারফরম্যান্সের প্রশংসায় ভরিয়ে তুলেছেন মন্তব্যের ঘর। কেউ লিখেছেন, “রূপে গুণে গায়িকা অসাধারণ সুন্দরী”, আবার কেউ মন্তব্য করেছেন, “যে কখনও সাজে না, তাকে হঠাৎ সাজলে সত্যিই অসাধারণ লাগে।
শু/সবা
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 
























