2:04 pm, Tuesday, 16 June 2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে লালমনিরহাটে সনাকের মানববন্ধন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট।

“শিশুশ্রমকে লালকার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় শহরের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া, সদস্য রিয়াজুল হক সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম, ইয়েস সদস্য কল্পনা রানি, রিজু ইসলাম ও মো. আবু সাঈদ দুলাল। এসময় সনাক সদস্য মো. রফিকুল আলম খান স্বপন, ডা. আশিক ইকবাল মিলনসহ ইয়েস-এসিজি সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম এখনও একটি বড় উদ্বেগের বিষয়। এ খাতে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়নের মাধ্যমে বিকল্প কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করতে হবে। বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এ খাতের কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

মানববন্ধন থেকে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে শিশুশ্রম পর্যবেক্ষণে আরও কার্যকর ভূমিকা পালন, ওয়ার্ডভিত্তিক নজরদারি জোরদার, সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি এবং শিশুশ্রম নিরসন-সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের ঘটনা জানাতে পৃথক হটলাইন চালু, বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন, শ্রম আইন-২০০৬ এর কার্যকর প্রয়োগ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলে সরকার, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + six =

About Author Information

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে লালমনিরহাটে সনাকের মানববন্ধন

Update Time : ০৫:২৮:৩৪ pm, Sunday, ১৪ জুন ২০২৬