“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪জুন) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী।
হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমাজকর্মী রেশমা সুলতানা, প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র সেন প্রমুখ।
অনুষ্ঠানে লিগ্যাল এইড কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন পাঁচগাছী ইউনিয়নের স্বপ্না বেগম ও হলোখানা ইউনিয়নের আরিফা বেগম।
এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন জানান, প্রকল্প থেকে এ পর্যন্ত নারীর প্রতি সহিংসতার ৭৮টি অভিযোগ গ্রহণ করা হয়েছে, ১৬টি মামলা জেলা লিগ্যাল এইড অফিসে রেফার করা হয়েছে এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে ১৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার আবেদন প্রক্রিয়া, সুবিধা এবং সেবাগ্রহীতাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) আয়োজন করে।
শু/সবা
কুড়িগ্রাম প্রতিনিধি: 





















