8:37 pm, Monday, 15 June 2026

কক্সবাজারে আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।
সভায় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।  এতে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী জেলার আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে, চেষ্টা করতে হবে আইন-শৃঙ্খলার যেনো উন্নতি হয়।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো সব রিভিউ করতে হবে এবং মাত্র তিন/ চার মাসের মধ্যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে এটা আশা করা যায় না।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 13 =

About Author Information

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

কক্সবাজারে আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:০৯:৩৫ pm, Monday, ১৫ জুন ২০২৬