8:14 pm, Wednesday, 17 June 2026

সীমান্ত হত্যা, পুশ ইন কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হবে না: এবি পার্টি

বাংলাদেশি আখ্যা দিয়ে বিভিন্ন ব্যক্তিকে সীমান্তে ঠেলে পাঠানোর ভারতীয় তৎপরতার প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হবে না।

বুধবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সীমান্ত হত্যা, পুশ ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক আলোচনায় এ প্রতিক্রিয়া জানানো হয়।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) অভিযোগ করেন, পুশ ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করছে।

তিনি বলেন, কোনো রাষ্ট্র তার নাগরিকদের অন্য দেশের মানুষ দাবি করে সীমান্তের শূন্যরেখায় দিনের পর দিন আটকে রেখে জোরপূর্বক প্রতিবেশী দেশে পাঠানোর মতো অমানবিক আচরণ বিশ্বের কোথাও দেখা যায় না।

মজিবুর রহমান আরও বলেন, ভারত সরকার নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলেও বাস্তবে সীমান্তে তাদের আচরণ উদ্বেগজনক। তিনি সীমান্ত হত্যা, কাঁটাতারের রাজনীতি ও পুশ ইনের বিষয়গুলো আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার আহ্বান জানান।

এ সময় পুশ ইন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় বাংলাদেশ সরকারেরও সমালোচনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের সঙ্গে সুস্থ ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন নীতি অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি গত পাঁচ দশকে সীমান্তে নিহত বাংলাদেশিদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানান।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের আধুনিকায়ন, সীমান্তবর্তী জনগণের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি।

উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুশ ইন বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ইতোমধ্যে একাধিক চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ বলেছে, ভারতে অবৈধভাবে অবস্থানকারী কোনো বাংলাদেশি থাকলে যাচাই-বাছাই শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ফেরত নেওয়া হবে, তবে পুশ ইন কোনো সমাধান নয়।

সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম, সদস্যসচিব বারকাজ নাসির আহমদ এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 1 =

About Author Information

প্রস্তাবিত বাজেট ‘চানাচুর মার্কা’, সংসদে আমির হামজা

সীমান্ত হত্যা, পুশ ইন কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হবে না: এবি পার্টি

Update Time : ০৭:২৯:৩৪ pm, Wednesday, ১৭ জুন ২০২৬