10:00 pm, Friday, 19 June 2026

পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। শুক্রবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি স্থাপনায় এ হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের দাবি, এসব স্থান আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো হুমকি বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন হলে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা মোকাবিলা করা হবে।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগানিস্তানের হামলার দাবি প্রত্যাখ্যান করেছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে, কাবুল তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের আশ্রয় দিচ্ছে। যদিও আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে উল্লেখ করেছে।

গত কয়েক মাসে সীমান্তে একাধিক সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়। মার্চে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

জাতিসংঘের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান নাগরিক নিহত এবং আরও ৩৯৭ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই হামলার দাবি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + 13 =

About Author Information

রাবিতে র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের

Update Time : ০৮:২২:৫৭ pm, Friday, ১৯ জুন ২০২৬