3:50 pm, Sunday, 28 June 2026

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসি, মনে হয় তারা সবাই আর্জেন্টাইন’—এমিলিয়ানো মার্টিনেজ

বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের কোনো দল না থাকলেও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি দেশের সমর্থকদের আবেগ বিশ্বজুড়েই পরিচিত। সেই ভালোবাসার প্রতিদান আবারও দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

  • জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজিত থেকে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করার পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন মার্টিনেজ। এ সময় বাংলাদেশের সমর্থকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানান। মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

তিনি স্মরণ করেন ২০২৩ সালে বাংলাদেশ সফরের কথা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের এক বছর পর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার।

ডিজিটাল যুগে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা বিশ্বব্যাপী আলোচিত। ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন।

দীর্ঘদিন ধরেই ধারণা করা হয়, আর্জেন্টিনার বাইরে দেশটির সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীর একটি রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা, মিছিল, উদযাপন ও সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।

জর্ডানের বিপক্ষে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। আর সেই জয়ের পর বাংলাদেশের প্রতি এমিলিয়ানো মার্টিনেজের ভালোবাসার বার্তা আবারও উচ্ছ্বসিত করেছে দেশের আর্জেন্টিনা সমর্থকদের।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − nineteen =

About Author Information

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৪৮৬ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসি, মনে হয় তারা সবাই আর্জেন্টাইন’—এমিলিয়ানো মার্টিনেজ

Update Time : ০১:৪৩:০৭ pm, Sunday, ২৮ জুন ২০২৬