10:44 pm, Wednesday, 24 June 2026

আর্জেন্টিনা গ্রুপসেরা হলে প্রতিপক্ষ হতে পারে কারা?

প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের লক্ষ্য শুধু শেষ ষোলো নয়, শিরোপা ধরে রাখা। সে কারণে নকআউট পর্বে সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।

আজ অস্ট্রিয়ার বিপক্ষে জয় এবং পরের ম্যাচে জর্ডানকে হারাতে পারলে গ্রুপ জে চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে যাবে আর্জেন্টিনা। তবে কোনো একটি ম্যাচে পয়েন্ট হারালেও গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়ার ম্যাচগুলোর ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ ৩২–এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্সআপ দল। বর্তমানে এইচ গ্রুপে শীর্ষে রয়েছে স্পেন, দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে কেপ ভার্দে।

এইচ গ্রুপে ২৭ জুন স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে এবং সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে স্পেন দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে, সেক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে স্পেন। অন্যদিকে কেপ ভার্দে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে পরিস্থিতি গোল ব্যবধান ও অন্যান্য হিসাবের ওপর নির্ভর করবে।

উরুগুয়ে জয় না পেলে এবং সৌদি আরব জিততে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সৌদি আরবও উঠে আসতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনা যদি গ্রুপে দ্বিতীয় হয় এবং স্পেন এইচ গ্রুপের শীর্ষে থাকে, তাহলে শেষ ৩২–এ হতে পারে আর্জেন্টিনা-স্পেন মহারণ। আর কোনো কারণে মেসিরা তৃতীয় স্থানে নেমে গেলে গ্রুপ ডি, জি, এল, বি অথবা কে–এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে।

এবারের বিশ্বকাপে গ্রুপের অবস্থান নির্ধারণে অলিম্পিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনায় আসবে সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের ফল, এরপর গোল ব্যবধান, গোলসংখ্যা, পুরো গ্রুপ পর্বের গোল ব্যবধান ও গোলসংখ্যা, লাল ও হলুদ কার্ডের সংখ্যা এবং সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 12 =

About Author Information

সবচেয়ে বড় বাজেট নয়, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণনির্ভর বাজেট: নাজিবুর রহমান

আর্জেন্টিনা গ্রুপসেরা হলে প্রতিপক্ষ হতে পারে কারা?

Update Time : ০৪:২১:৪৩ pm, Monday, ২২ জুন ২০২৬