4:54 pm, Sunday, 28 June 2026

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:০২ pm, Sunday, ২৮ জুন ২০২৬
  • 7 Time View

মানুষের হাতে থাকা নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই ব্যাংকে টাকা না রেখে বাসায় নগদ অর্থ সংরক্ষণ করছেন। একই সঙ্গে অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি এবং স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়ে গেছে। ফলে বড় অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে অবস্থান করছে।

মাহবুব উদ্দিন খোকন প্রস্তাব করেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে আয়কর নথিতে অন্তর্ভুক্ত নয়—এমন অর্থ ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে।

তার মতে, এতে সরকারের বাজেট ঘাটতি কমবে, ব্যাংক খাতে তারল্য বাড়বে এবং সেই অর্থ বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে।

ব্যাংকিং খাত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ দিয়েই বারবার দুর্বল ব্যাংকগুলোর ঘাটতি পূরণ করতে হচ্ছে।

টাকা পাচারকে দেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা উল্লেখ করে মাহবুব উদ্দিন বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন। তাই এমন অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে মানুষ দেশে বিনিয়োগে আস্থা পায়। এ জন্য শুধু আইন প্রণয়ন নয়, পুরো আর্থিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বের বিষয় তুলে ধরে বলেন, বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত না হলে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, ঘাটতি বাজেট কোনো অস্বাভাবিক বিষয় নয়। বিশ্বের অনেক দেশেই ঘাটতি বাজেট হয়ে থাকে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − 6 =

About Author Information

তিতুমীর কলেজে সনাতন সোসাইটি ফর কালচার এন্ড এডুকেশন কর্তৃক ফল উৎসবের আয়োজন

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব

Update Time : ০২:৩৪:০২ pm, Sunday, ২৮ জুন ২০২৬