11:25 pm, Friday, 26 June 2026

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ শুক্রবার (২৬ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন বা জনসমাগম না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় ফিরবেন। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে কোনো ধরনের শোডাউন হবে না। তাঁকে স্বাগত জানাতে শুধু সিনিয়র নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন এবং চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনেও অংশ নেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six + 3 =

About Author Information

বদলগাছীতে সবজি ও মসলা জাতীয় কৃষি পণ্যের দাম কম

মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৪৪:৪৬ pm, Friday, ২৬ জুন ২০২৬