11:31 pm, Monday, 6 July 2026

ঢাকা দক্ষিণ সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম–দুর্নীতি তদন্তের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন–বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে রোববার এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিঠিটি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মু. মনিরুজ্জামানের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন–বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেড সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হলেও অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ এতে তুলে ধরা হয়নি। সংযুক্ত নথির ভিত্তিতে তদন্ত কর্মকর্তা অভিযোগগুলো যাচাই করবেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নগরীর সড়ক, নর্দমা, অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ বড় অঙ্কের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, কমিশন–বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্থানীয় সরকার বিভাগ।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে আপাতত অভিযোগগুলোর তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

13 + 3 =

About Author Information

Popular Post

প্রায় দুই দশক পর গাজায় শাসন কমিটি বিলুপ্ত করল হামাস

ঢাকা দক্ষিণ সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহানের অনিয়ম–দুর্নীতি তদন্তের নির্দেশ

Update Time : ০৬:৫৬:১৭ pm, Sunday, ৫ জুলাই ২০২৬