” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও বিআরডিবির আয়োজনে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ অনেকে।
এর আগে বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। শেষে সফল সমবায়ীদের মাঝে চেক ও পুরুস্কার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
শু/সবা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি 





















