7:51 pm, Wednesday, 1 July 2026

ইরানে তৃতীয় দফা হামলার প্রস্তুতি সম্পন্ন, সংকেত পেলেই অভিযান: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে প্রয়োজন হলে তৃতীয় দফায় সামরিক হামলা চালাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশনা পেলেই তারা অভিযান শুরু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। ওই দুই অভিযানের মাধ্যমে ইসরায়েলকে সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি থেকে রক্ষা করেছি। প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা হবে। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। এর আগে ২০২৫ সালের ৬ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতার প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সংস্থাটির মতে, এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

আইএইএর ওই প্রতিবেদনের পাঁচ দিন পর ১১ জুন রাতে ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ১২ দিনব্যাপী ওই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অভিযানটি বন্ধ হয়।

পরবর্তীতে একই ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নতুন সামরিক অভিযান শুরু করলেও দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্র অভিযান থেকে ইসরায়েলকে সরিয়ে নেয়। এরপর থেকে ইসরায়েল মূলত লেবানন সীমান্তে সীমিত সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে ইসলামাবাদ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতেই ইরানে আবার হামলার হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু।

তবে তিনি আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তির শর্তে ইসরায়েল বাধ্য নয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, অতিরিক্ত উসকানিমূলক অবস্থান নিলে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

নেতানিয়াহুকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “বিবি, আপনি সাবধানে কথাবার্তা বলবেন; নইলে খুব শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে।”

সূত্র: আনাদোলু এজেন্সি

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nine + 19 =

About Author Information

Popular Post

পানির সংকট নিরসনে ৫টি গভীর নলকূপ বসানো হচ্ছে

ইরানে তৃতীয় দফা হামলার প্রস্তুতি সম্পন্ন, সংকেত পেলেই অভিযান: নেতানিয়াহু

Update Time : ০৫:৩৭:৪৬ pm, Wednesday, ১ জুলাই ২০২৬