১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে নিয়ে সতর্ক স্পেন কোচ

বিশ্বকাপের শেষ ষোলোতে হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও লামিন ইয়ামালের স্পেন। ম্যাচকে সামনে রেখে দুই দলের কোচই নিজেদের কৌশল চূড়ান্ত করছেন। প্রতিপক্ষের তারকা খেলোয়াড়দের সমীহ করেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, চলতি বিশ্বকাপে রোনালদো খুব বেশি আলো ছড়াতে না পারলেও মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এখনো তার রয়েছে। তাই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর অনেক বড় ভক্ত। সে দৃঢ়সংকল্প, অক্লান্ত এবং অনুকরণীয় এক আদর্শ। ফুটবলার হিসেবে প্রতিটি পরিস্থিতিতেই তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সে মুহূর্তেই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে। আমরা ম্যান-টু-ম্যান মার্কিং করব না, তবে সে যেসব জায়গায় থাকবে, সেখানে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সে না খেললে হয়তো আমাদের জন্য ভালো হতো। তবে সে খেলবে। মাঠে আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারকে দেখতে যাচ্ছি।’

রোনালদোকে সামাল দেওয়ার দায়িত্ব পড়তে পারে স্পেনের তরুণ সেন্টার-ব্যাক পাউ কুবার্সির ওপর। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্পেন কোচ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এমেরিক লাপোর্তের সঙ্গে জুটি বেঁধে কুবার্সি দায়িত্বটা ভালোভাবেই পালন করতে পারবেন।

দে লা ফুয়েন্তে বলেন, ‘রোনালদোর বিপক্ষে কখনোই অসাবধান হওয়া যাবে না। যেমন লামিন (ইয়ামাল) কিংবা (মিকেল) ওয়াইরসাবালের বিপক্ষেও প্রতিপক্ষ সতর্ক থাকে। তবে আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা আছে। পাউ ও লাপোর্তে দুজনই অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। তারা ব্যতিক্রমী মানের ফুটবলার এবং যেকোনো প্রতিপক্ষকে সামাল দেওয়ার সামর্থ্য রাখে। আমি বিশ্বাস করি, তারা পরিস্থিতি ভালোভাবেই সামলাতে পারবে।’

বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত এই ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 5 =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রোনালদোকে নিয়ে সতর্ক স্পেন কোচ

Update Time : ০৬:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬