1:30 am, Thursday, 9 July 2026

কমরেড কামরুদ্দীন আবসারকে স্মরণে ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

গণসংগীতশিল্পী, সুরকার ও গীতিকার কমরেড কামরুদ্দীন আবসারের স্মরণে আগামী ১১ জুলাই (শনিবার) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণসংগীতশিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।

স্মরণসভায় বক্তারা কমরেড কামরুদ্দীন আবসারের জীবন, সংগ্রাম, গণসংগীত চর্চা এবং দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক তুলে ধরবেন। একই সঙ্গে তাঁর সৃষ্টিকর্ম, সাংস্কৃতিক দর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে।

কমরেড কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর রচিত ও সুরারোপিত বহু গণসংগীত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং সাংস্কৃতিক আয়োজনে আজও সমানভাবে পরিবেশিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কমরেড কামরুদ্দীন আবসারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর কর্ম ও অবদান স্মরণে আয়োজিত এই স্মরণসভায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের আগ্রহী মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + three =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কমরেড কামরুদ্দীন আবসারকে স্মরণে ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

Update Time : ১২:৫৭:৪৩ pm, Tuesday, ৭ জুলাই ২০২৬