8:00 pm, Tuesday, 7 July 2026

বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’ বিল উত্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হলেও সেটি বাস্তবায়ন করা হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়নি।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালের ১৫ জুলাই আইনটি গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নয়, বরং বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, জ্ঞানচর্চার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’–এর খসড়া প্রণয়ন করা হয়েছে, যা পাস হলে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + seven =

About Author Information

Popular Post

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি ঘোষণা

বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

Update Time : ০৭:৪৮:০৮ pm, Tuesday, ৭ জুলাই ২০২৬