8:04 pm, Wednesday, 8 July 2026

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে চাই : প্রধানমন্ত্রী

মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সরকার মেয়েদের শিক্ষা এইচএসসি পর্যন্ত অবৈতনিক করেছিলেন। আমরা এবার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘যারা ভালো ফলাফল করবে, তাদের আমরা স্কলারশিপ দিতে চাই।’

প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও নতুন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, ‘দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ২০ লাখের মতো শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে।’

কৃষিখাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ও রসুনের অপচয় কমানো, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, ‘বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে পেঁয়াজ সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

এ ছাড়া ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ৯০০টি আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটি ঘরে ১০ থেকে ১২ টন পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯ হাজার কৃষকের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি নতুন একটি প্রকল্পের মাধ্যমে দেশের প্রধান পেঁয়াজ উৎপাদন এলাকায় মোট ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ ও রসুনের অপচয় উল্লেখযোগ্য হারে কমবে এবং কৃষকরা মৌসুম শেষে ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন।’

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + 15 =

About Author Information

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে চাই : প্রধানমন্ত্রী

Update Time : ০৫:৫২:৪৫ pm, Wednesday, ৮ জুলাই ২০২৬