এবার দুইভাগে বিভক্ত বিশ্ব » দৈনিক সবুজ বাংলা
০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দুইভাগে বিভক্ত বিশ্ব

ইসরায়েল-ইরানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু

রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস যুদ্ধের পর, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে গোটা পৃথিবী। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই পরমাণু যুদ্ধের আশঙ্কা। মানুষ অবশ্য এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি যে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার পুতিন, উত্তর কোরিয়ার কিম জং উনরা হুমকি দিচ্ছেন, তবে, সাধারণ মানুষ এখনও ভাবছে, এতটা বোকার মতো কাজ কী করবেন রাষ্ট্রনেতারা? কিন্তু এআই বট চ্যাটজিপিটি কিন্তু ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছে। চ্যাটজিপিটি ৬টি দেশের নাম দিয়েছে, যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলকে যত শিগগির সম্ভব ইরানের সঙ্গে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফু কং বলেছেন, এই সংঘাতের ফলাফল বা পরিণতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার প্রকাশ্যে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে আর কোনো ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়াতে চান না। কিন্তু ইরানে ইসরাইলের ব্যাপক হামলা তার সেই অঙ্গীকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে। ট্রাম্প এখন এমন এক অবস্থায়, যেখানে তাকে ঠিক করতে হবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে কতটুকু জড়াবে, আর তাতেই তার নিজস্ব রাজনৈতিক ভিত্তির সঙ্গে দ্বন্দ্বের সম্ভাবনা দেখা দিচ্ছে। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। হামলার আগে ট্রাম্প প্রকাশ্যে ইসরাইলকে বলেছিলেন যেন তারা ইরানে হামলা না করে এবং এর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। তার দূত স্টিভ উইটকফ রোববার ইরানি প্রতিনিধিদের সঙ্গে ষষ্ঠ দফা বৈঠকে বসার কথা ছিল। কিন্তু হামলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প যেখানে বলেছিলেন, আক্রমণ হলে তা বিপুল সংঘাত ডেকে আনবে সেই ট্রাম্প হামলার পর তা প্রশংসা করে বলেন, এটি চমৎকার ছিল। তিনি দাবি করেন, ইসরাইলের হাতে যুক্তরাষ্ট্রের দেওয়া বিশ্বের সবচেয়ে উন্নত এবং প্রাণঘাতী সামরিক সরঞ্জাম রয়েছে এবং ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে আরও হামলা চলবে।
তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরাইলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরাইলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান। তবে ইরান যদি ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ‘তেহরান পুড়বে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়নের সময় করা মন্তব্যে তিনি বলেন, ‘ইরানের একনায়ক, দেশটির নাগরিকদের জিম্মিতে পরিণত করেছে।’
এদিকে ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, কিছুক্ষণ আগে ইসরাইল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের চারটি স্থানে হামলা চালিয়েছে।
গতকাল শনিবার ভোরে তেল আবিব কেঁপে উঠল ইরানের মিসাইলের আঘাতে! রাতের আকাশ নেমে আসতে দেখা গেল আগুনের মরণগোলা। কেবল ইসরায়েলের রাজধানীই নয়, বিস্ফোরণ শব্দ শোনা গিয়েছে জেরুজালেমেও। শোনা গেছে সাইরেন বাজার তীব্র শব্দ। এর আগে গত শুক্রবার ইরানে হামলা করেছিল ইসরায়েল। সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে ৬৫ মিনিটে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। এমনটাই দাবি, সংবাদমাধ্যমের। এরপর ফের ইসরায়েল পালটা হামলা চালিয়েছে।
ইরানের তেল আবিবে এই অপারেশনের নাম রেখেছে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’। তেহরানের দাবি, তাদের মূল লক্ষ্য ইসরায়েলের সেনাঘাঁটিগুলিই। এদিনের অপারেশনে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ৩৪। এদিকে ইসরায়েল শুক্রবার ইরানের ৩৩০টিরও বেশি জায়গায় ‘অপারেশন রাইজিং সান’ চালিয়েছে। শনিবার ফের ইরানকে পালটা দিল তারা। সব মিলিয়ে তাদের এই হামলায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩২০। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। ইরান এবং ইরাক নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার ফের পরস্পরের ওপরে ইরান ও ইসরায়েলের হামলা চালানোর ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও শ্বাসরোধী আকার নিয়েছে।
পারমাণবিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের বৈরিতার ইতিহাস অনেক পুরনো। মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনাও তাই নতুন কিছু নয়। তবে গত শুক্রবার ইসরায়েল ইরানে একাধিক স্থানে বড় পরিসরে হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ হামলা পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কাও তীব্র হচ্ছে। কেননা সাম্প্রতিক অতীতেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ইতিহাস রয়েছে। প্রাসঙ্গিকভাবে তাই ইরান-ইসরায়েলের সামরিক শক্তি কেমন ও কতটা তীব্র সে প্রশ্ন ঘুরে ফিরছে। দীর্ঘদিন ধরে এই দুই শত্রু দেশ পরোক্ষভাবে বিভিন্ন সংঘর্ষে জড়িত ছিল। কিন্তু এখন তারা সরাসরি মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে দুই দেশের সামরিক সক্ষমতা, একে অপরকে আঘাত করার ক্ষমতা এবং নিজ নিজ ভূখণ্ড রক্ষা করার কৌশল নিয়ে বিশ্লেষণ করা জরুরি হয়ে ওঠেছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) প্রকাশিত দ্য মিলিটারি ব্যালেন্স ২০২৩ অনুসারে দুই দেশের সামরিক সক্ষমতা তুলে ধরা হলো।
সৈন্য সংখ্যা : ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা ৬ লাখ ১০ হাজার। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে ৩ লাখ ৫০ হাজার, আইআরজিসিতে ১ লাখ ৯০ হাজার, নৌবাহিনীতে ১৮ হাজার, বিমানবাহিনীতে ৩৭ হাজার ও বিমান প্রতিরক্ষা শাখায় ১৫ হাজার সদস্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা ৩ লাখ ৫০ হাজার। ইরানে ১৮ বছর বয়সের অধিক পুরুষদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক হলেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনাসদস্য সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫০০। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে ১ লাখ ২৬ হাজার, নৌ বাহিনীতে ৯ হাজার ৫০০ ও বিমান বাহিনীতে ৩৪ হাজার সদস্য। ইসরায়েলের রিজার্ভ বাহিনী আরও বড় সেখানে সদস্য সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার। ইসরায়েলেও ১৮ বছরের অধিক বয়সী অধিকাংশ পুরুষ ও নারীর জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের নিয়ম রয়েছে।
সামরিক ব্যয় : ২০২৩ সালে ইরান সামরিক খাতে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এটি ২০২২ সালের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ বেশি। একই বছরে ইসরায়েল সামরিক খাতে ব্যয় করেছে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।
স্থলবাহিনী : ইরানের স্থলবাহিনীর রয়েছে ১০ হাজার ৫১৩টির বেশি ট্যাংক, ৬ হাজার ৭৯৮টির বেশি কামান (আর্টিলারি গান) এবং ৬৪০টির বেশি সাঁজোয়া যান। ইরানের সেনাবাহিনীর অধীনে রয়েছে ৫০টি হেলিকপ্টার ও আইআরজিসির কাছে রয়েছে ৫টি হেলিকপ্টার। অন্যদিকে ইসরায়েলের রয়েছে প্রায় ৪০০ ট্যাংক, ৫৩০টি কামান এবং ১ হাজার ১৯০টির বেশি সাঁজোয়া যান।
বিমানবাহিনী : ইরানের বিমান বাহিনীর হাতে রয়েছে ৩১২টি যুদ্ধবিমান। আইআরজিসির অধীনে রয়েছে আরও ২৩টি যুদ্ধবিমান। বিমান বাহিনীর রয়েছে ২টি ফাইটার হেলিকপ্টার, সেনাবাহিনীর কাছে ৫০টি এবং আইআরজিসির অধীনে রয়েছে আরও ৫টি। অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে ৩৪৫টি যুদ্ধ উপযোগী বিমান এবং ৪৩টি ফাইটার হেলিকপ্টার।
নৌবাহিনী : ইরানের রয়েছে ১৭টি কৌশলগত সাবমেরিন, ৬৮টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ, ৭টি করভেট, ১২টি ল্যান্ডিং শিপ, ১১টি ল্যান্ডিং ক্র্যাফট এবং ১৮টি লজিস্টিক ও সহায়ক সরঞ্জাম। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ৫টি সাবমেরিন এবং ৪৯টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা : ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ‘আয়রন ডোম’ নামক প্রযুক্তির ওপর নির্ভরশীল। এছাড়াও কয়েকটি ব্যবস্থা রয়েছে যা মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ডেভিড’স স্লিং ব্যবস্থা ৪০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। অ্যারো সিস্টেম ২ হাজার ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাতকারী ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম। আর ইরানের রয়েছে ‘আজারাখশ’ নামের নতুন একটি স্বল্পপাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। ইরানের বিমান প্রতিরক্ষায় রয়েছে বিভিন্ন ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ৪২টির বেশি রাশিয়ার তৈরি দূরপাল্লার এস-২০০, এস-৩০০ এবং স্থানীয়ভাবে তৈরি বাভার-৩৭৩; ৫৯টির বেশি মাঝারিপাল্লার যুক্তরাষ্ট্রে নির্মিত এমআইএম-২৩ হক, এইচকিউ-২জে ও খোরদাদ-১৫ এবং ২৭৯টি স্বল্পপাল্লার চীনে তৈরি সিএইচ-এসএ-৪ ও ৯কে৩৩১ টর-এম১।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র : ইরানের অস্ত্রাগারে রয়েছে অন্তত ১২ ধরনের মাঝারি ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে টোন্দর-৬৯, যার পাল্লা ১৫০ কিলোমিটার; খোররামশাহর ও সেজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের রয়েছে অন্তত চার ধরনের ছোট, মাঝারি এবং মাঝারি-পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে লোরা ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৮০ কিলোমিটার, আর জেরিকো-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪,৮০০ থেকে ৬,৫০০ কিলোমিটার পর্যন্ত।
পারমাণবিক সক্ষমতা : ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক ৯০টি। এসব অস্ত্র তাদের মজুদের অংশ। ইরানের পারমাণবিক অস্ত্র থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি অত্যন্ত উন্নত পর্যায়ে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

এবার দুইভাগে বিভক্ত বিশ্ব

আপডেট সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫