মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ মুইজ্জু। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে এই শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যা স্বাধীনতা ও ভবিষ্যতের আশার প্রতীক। এই দিনটি দেশের জনগণের উন্নয়ন ও অগ্রগতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশকে তারা একটি বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং যৌথ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক উদ্যোগ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শু/সবা


























