2:37 pm, Sunday, 3 May 2026

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্যাকবলিত এলাকার অসহায় ও পানিবন্দি মানুষের জন্য খিচুড়ি রান্না করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন। গত বৃহ¯পতিবার দিবাগত রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে খিচুড়ি রান্না করে পানিবন্দি ও অসহায় মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধির ফলে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলো চুলায় আগুন জ্বালাতে পারেননি। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খিচুড়ি রান্না করে পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন হাতীবান্ধা উপজেলা প্রশাসন। এসময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত বুধবার থেকে অনেকে চুলায় আগুন জ্বালাতে পারেননি। পানিবন্দি মানুষের জন্য খাবার রান্না করে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 3 =

About Author Information

Tipu Sultan

Popular Post

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

Update Time : ০৫:২৯:০২ pm, Friday, ১৫ অগাস্ট ২০২৫