2:27 pm, Tuesday, 16 June 2026

মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিসি)-তে নেওয়া হয়েছে। এই খবর জানিয়েছে বিবিসি।

মাদুরোকে রাজধানী কারাকাস থেকে তুলে প্রায় ২,১০০ মাইল পাড়ি দিয়ে এই কেন্দ্র পর্যন্ত আনা হয়েছে। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলায় আইনি লড়াইয়ে অংশ নেওয়ার আগে তাকে এখানে রাখা হবে।

শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে গ্রেফতার করে। সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কেও আনা হয়, তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা নিশ্চিত নয়।

মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং সাহসী সেনাদের পদক্ষেপকে আমি স্যালুট জানাই।”

সূত্র: আল–জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seven + nine =

About Author Information

Tipu Sultan

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ২১৩ কোটি টাকার সহায়তা

মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

Update Time : ০৫:৩৬:০৬ pm, Sunday, ৪ জানুয়ারী ২০২৬