০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিতুমীর কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিতুমীর কলেজে অধ্যয়নরত বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ পরিষদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি সুসংগঠিত ও সক্রিয় সংগঠন হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এবারও সুশৃঙ্খলভাবে নবীনদের বরণ করে নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রাজীব হোসেন নীরব বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার ও দায়িত্ববোধের প্রতীক। নবীনদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও সহযোগিতার মানসিকতা ধারণ করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কুষ্টিয়ার ঐতিহ্য ও সুনাম রক্ষার দায়িত্ব এখন নবীনদের কাঁধে বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, সমস্যায় পাশে দাঁড়ানো এবং মানবিক কাজে উদ্বুদ্ধ করাই সংগঠনের মূল লক্ষ্য বলে জানান সভাপতি।

সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, তিতুমীর কলেজ নবীনদের জন্য এখন শুধু শিক্ষাঙ্গন নয়, বরং দ্বিতীয় ঘর। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের ভালোবাসা, সহযোগিতা ও দায়বদ্ধতার জায়গা। হোস্টেল, একাডেমিক কিংবা মানসিক যেকোনো সমস্যায় এই সংগঠন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। সংগঠনের প্রকৃত শক্তি ব্যানার বা পোস্টারে নয়, বরং সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থীরাই—এ কথাও তিনি তুলে ধরেন।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা, আঞ্চলিক বিতর্ক, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সরকারি সেবা হবে দ্রুত, দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর: প্রধান উপদেষ্টা

তিতুমীর কলেজে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ

আপডেট সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬