1:03 am, Tuesday, 26 May 2026

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮–এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তার জামিনের আদেশ দেন।

জামিনের বিরোধিতা বাদীপক্ষের

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন আদালতকে জানান, আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তোফায়েল আহমেদ রায়হানের জামিন মঞ্জুর করেন।

ফেসবুকে পরিচয়, পরে সম্পর্ক

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েলের ফেসবুকে পরিচয় হয়। এরপর ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে। একপর্যায়ে বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে শুরুতে তরুণী সেই প্রস্তাবে রাজি হননি।

এজাহারে উল্লেখ করা হয়, পরে বিয়ের আশ্বাস দিয়ে তোফায়েল তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

হোটেলে নেওয়ার অভিযোগ

একপর্যায়ে গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে যান তোফায়েল। সেখানে তিনি তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে দ্রুত বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

মামলা ও অভিযোগপত্র

এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আগেই পেয়েছিলেন উচ্চ আদালতের জামিন

মামলা দায়েরের পর বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন পান তিনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 4 =

About Author Information

M Rahman

Popular Post

দেনমোহর (মাহর) : ইসলামী বিবাহের একটি গুরুত্বপূর্ণ অধিকার

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

Update Time : ০৫:৩১:১৫ pm, Sunday, ৮ ফেব্রুয়ারী ২০২৬