০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। কট্টর ডানপন্থি রাজনীতিবিদ ও চেগা পার্টির শীর্ষ নেতা আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে তিনি এ জয় পান।

৬৩ বছর বয়সী সেগুরো পর্তুগালের বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা দেশটির অভিবাসনবিরোধী ডানপন্থি দল চেগা-এর নেতৃত্ব দিচ্ছেন।

ভোট গণনা শেষে রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানায়, মোট ভোটারের ৯৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সেগুরো পেয়েছেন ৬৩ শতাংশ ভোট, আর ভেঞ্চুরা পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

রোববার প্রকাশিত ফলাফলটি ছিল দ্বিতীয় দফা বা রান-অফ নির্বাচনের। এর আগে গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আকস্মিক বন্যার কারণে পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে উত্তরাঞ্চলে সেদিন ভোট হয় এবং প্রায় ৩৭ হাজার ভোটার ভোট দেন, যা মোট ভোটারের দশমিক ৩ শতাংশ।

বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন নির্ধারণ করে। রোববার ঘোষিত ফলাফলে ১৮ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারির ভোট একত্রে গণনা করা হয়েছে।

ভোট স্থগিত ও দ্বিতীয় দফা নির্বাচনের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন আন্দ্রে ভেঞ্চুরা। তিনি পুরো নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। তবে নির্বাচন কমিশন তার সে দাবি গ্রহণ করেনি।

পর্তুগালের শাসনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হলেও তা পুরোপুরি আলঙ্করিক নয়। জরুরি অবস্থায় তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্ট ভেঙে দেওয়াসহ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

পরাজিত হলেও এবারের নির্বাচনে আন্দ্রে ভেঞ্চুরা ও তার দল চেগা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগের নির্বাচনের তুলনায় এবারে ভেঞ্চুরা ও অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে পৌর ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

আপডেট সময় : ১০:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬