০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশান-২ এলাকার বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিএনপি সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনের পরিস্থিতি, ভোটকালীন নিরাপত্তা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং দলের অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হতে পারে।

শু/সবা

পাটগ্রাম সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট সময় : ১০:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬