8:15 am, Tuesday, 28 April 2026

জামায়াতের আটক আমির বেলাল উদ্দিনের হার্ট অ্যাটাক, ব্যাগে ছিল ৭৪ লক্ষ টাকা

উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লক্ষ টাকাসহ আটক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের সিসিইউ-১-এ চিকিৎসাধীন রয়েছেন।

আজ ১১ ফেব্রুয়ারি বিকালে তাকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন সিসিইউ-১-এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী তার ব্যাগসহ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুল্যান্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছেন। তার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্টবিট অনিয়মিত হয়ে যাচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরই বোঝা যাবে সমস্যার প্রকৃতি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন একজন বয়সে প্রবীণ ও ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ব্যক্তিগত অর্থসহ ঢাকা থেকে আসছিলেন। প্রশাসনের নিয়ম মেনে টাকা এনডোর্সমেন্ট করা ছিল, তবে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। তিনি জানালেন, আটক ও মানসিক চাপের কারণে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন।

ঢাকা থেকে বুধবার সকাল ১১টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা টাকা জব্দ করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল আলম রেজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানিয়েছিলেন তার ব্যাগে প্রায় ৫০ লক্ষ টাকা রয়েছে। পরে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠানো হয়। টাকা গণনা শেষে দেখা যায় ব্যাগে ৭৪ লক্ষ টাকা ছিল। বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজে টাকা নিয়ে যাচ্ছিলেন, তার এই বক্তব্য যাচাই করা হচ্ছে।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − 10 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

জামায়াতের আটক আমির বেলাল উদ্দিনের হার্ট অ্যাটাক, ব্যাগে ছিল ৭৪ লক্ষ টাকা

Update Time : ০৯:০২:৫৫ pm, Wednesday, ১১ ফেব্রুয়ারী ২০২৬