১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না: ইরান

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানি বুধবার জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির মাঝেই এই মন্তব্য আসে, যেখানে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানের কূটনীতিকদের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে শামখানি বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় হতে পারে না।”

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকেও আলোচনার অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। তবে ইরান বারবার এ প্রস্তাব নাকচ করেছে এবং বলেছে, পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বিষয়কে এর সঙ্গে যুক্ত করা হবে না।

ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার বিষয়ে চাপ দেওয়ার কথা জানিয়েছেন।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, “তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার এজেন্ডার অংশ হবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও দুই দেশের মধ্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বিষয়ক দ্বন্দ্ব সহজে সমাধান হওয়ার সম্ভাবনা নেই।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না: ইরান

আপডেট সময় : ০৯:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬