12:15 am, Friday, 10 July 2026

রংপুরের ছয় আসনে বাতিল ভোট ৪০,২৭৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে মোট ভোটার ছিলেন ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭ লাখ ২১ হাজার ৩২৮ জন। ভোটগ্রহণ শেষে বাতিল হয়েছে ৪০,২৭৯ ভোট।
নির্ধারিত ৮৭৩টি কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি ভোটাররা অংশ নেন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ১৩ লক্ষ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লক্ষ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।

প্রতি আসনের ভোট ও বাতিল ভোটের বিবরণ:

  • রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক সিটি কর্পোরেশন): ভোটার ৩,৭৫,৭২৭; ভোট পড়েছে ২,২৮,৪৫৭ (৬০.৮৯%); বাতিল ভোট ৫,৩১৩।

  • রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ): ভোটার ৩,৮০,৯২১; ভোট পড়েছে ২,৬১,৮৪৬ (৬৮.৭৪%); বাতিল ৫,৬৪৩।

  • রংপুর-৩ (সদর-আংশিক সিটি কর্পোরেশন): ভোটার ৫,০৮,২২৩; ভোট পড়েছে ৩,২৪,৭৯৫ (৬৩.৯১%); বাতিল ৭,২০৩।

  • রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া): ভোটার ৫,০৯,৯০৬; ভোট পড়েছে ৩,৩৮,৩১৪ (৬৬.৩৫%); বাতিল ৮,২৬৩।

  • রংপুর-৫ (মিঠাপুকুর): ভোটার ৪,৬৯,১৮৯; ভোট পড়েছে ৩,২০,৪৮৯ (৬৬.৩৫%); বাতিল ৮,৪০৫।

  • রংপুর-৬ (পীরগঞ্জ): ভোটার ৩,৫৫,৭৩৫; ভোট পড়েছে ২,৪৭,৪২৭ (৬৯.৫৫%); বাতিল ৫,৪৫২।

বাতিল ভোট নিয়ে আপত্তি জানিয়েছে রংপুর-৪ ও রংপুর-৬ আসনের পরাজিত বিএনপি প্রার্থীরা। রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে ৯,৪০২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন; বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৪০,৫৬৪ ভোট।
রংপুর-৬ আসনে ১১ দলীয় জোট ও জামায়াত প্রার্থী নুরুল ইসলাম দাঁড়িপাল্লা ১,২০,১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৭,৭০৩ ভোট।

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, “নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে ভোটগ্রহণ ও গণনা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাতিল ভোট নির্বাচন প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। সব আবেদন আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে। ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং আইনশৃঙ্খলা ভালো ছিল।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + fourteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রংপুরের ছয় আসনে বাতিল ভোট ৪০,২৭৯

Update Time : ০৭:৩৮:৪৮ pm, Tuesday, ১৭ ফেব্রুয়ারী ২০২৬