7:43 am, Thursday, 9 July 2026

রংপুরের ৬টি আসনে বাতিল ভোট ৪০,২৭৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে মোট ভোটার ছিলেন ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭ লাখ ২১ হাজার ৩২৮ জন। ভোটগ্রহণ শেষে বাতিল হয়েছে ৪০,২৭৯ ভোট। জেলার মোট ৮৭৩টি কেন্দ্রের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোট প্রদান করেন। ভোটারদের মধ্যে নারী ১৩ লক্ষ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ১২ লক্ষ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন।

প্রতি আসনের ভোট ও বাতিল ভোটের বিবরণ:

  • রংপুর-১: ভোট পড়েছে ৬০.৮৯%; বাতিল ৫,৩১৩

  • রংপুর-২: ভোট পড়েছে ৬৮.৭৪%; বাতিল ৫,৬৪৩

  • রংপুর-৩: ভোট পড়েছে ৬৩.৯১%; বাতিল ৭,২০৩

  • রংপুর-৪: ভোট পড়েছে ৬৬.৩৫%; বাতিল ৮,২৬৩

  • রংপুর-৫: ভোট পড়েছে ৬৬.৩৫%; বাতিল ৮,৪০৫

  • রংপুর-৬: ভোট পড়েছে ৬৯.৫৫%; বাতিল ৫,৪৫২

বাতিল ভোট নিয়ে আপত্তি জানিয়েছে রংপুর-৪ ও রংপুর-৬ আসনের পরাজিত বিএনপি প্রার্থীরা। রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ১,৪০,৫৬৪ ভোট পেয়ে পরাজিত হন। রংপুর-৬ আসনে ১১ দলীয় জোট ও জামায়াত প্রার্থী নুরুল ইসলাম ১,২০,১২৮ ভোটে বিজয়ী হন; বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ১,১৭,৭০৩ ভোট পেয়ে হেরে যান।

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, “নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাতিল ভোট নির্বাচন প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং আইনশৃঙ্খলাও ভালো ছিল। আশা করি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সবার আস্থা আরও সুদৃঢ় হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + 5 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রংপুরের ৬টি আসনে বাতিল ভোট ৪০,২৭৯

Update Time : ০৭:৪২:৩১ pm, Tuesday, ১৭ ফেব্রুয়ারী ২০২৬