8:10 pm, Wednesday, 8 July 2026

টেকনাফে সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় অজ্ঞাত পরিচয়ের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টেকনাফ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে উপপরিদর্শক আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen + three =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

টেকনাফে সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

Update Time : ১১:৫১:১৩ am, Wednesday, ১৮ ফেব্রুয়ারী ২০২৬