১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় যাত্রীবাহী বাস ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দ মাইল নামক স্থানে।
নিহত মাইক্রোবাস চালক হলেন, নওগাঁর ধামুরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইলের ছেলে আব্দুস সামাদ। আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী মাহমুদা বেগমসহ একই গ্রামের রফিকুলের ছেলে রাব্বি এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারু গ্রামের গনির ছেলে রফিকুল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের মাহমুদা বেগম অসুস্থতা বোধ করায় তার স্বামীসহ স্বজনরা একটি মাইক্রোবাস যোগে রাজশাহীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে পৌছলে একই সময় নওগাঁ থেকে মহাদেবপুর অভিমুখি যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে খড়িবাহী একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের চালক আব্দুস সামাদ চাপালেগে আটকে পড়েন। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি মাইক্রো বাসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালকসহ ৫ জনকে উদ্ধার করে একটি পিকআপ যোগে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মাইক্রোবাস চালক আব্দুস সামাদের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

বাকৃবির সেরা ১০ গবেষকের সঙ্গে আইকিউএসি’র মতবিনিময় ও সংবর্ধনা

নওগাঁয় যাত্রীবাহী বাস ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।

আপডেট সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬