11:43 pm, Wednesday, 8 July 2026

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্যের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য বা সিন্ডিকেট চলবে না বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগের মন্ত্রীত্বকালেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না এবং বর্তমানেও শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি স্পষ্ট করে বলেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।

এহসানুল হক মিলন আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ধাপে ধাপে অ্যাপভিত্তিক করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। একই সঙ্গে সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা কারিকুলাম পুনর্বিবেচনা করা হবে এবং পুরো খাতকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন শিক্ষামন্ত্রী বলেন, দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নীতিমালার আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ম লঙ্ঘন বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অতীতের অনিয়মের প্রসঙ্গ টেনে বলেন, আগে মব তৈরি করে অটো পাস আদায়, পরীক্ষা বন্ধ এবং ক্লাস–পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার মতো ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এসব আর হতে দেওয়া হবে না। শিক্ষাব্যবস্থার এসব দুর্বলতা দূর করে একটি শৃঙ্খলিত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + 5 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্যের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

Update Time : ০২:২৩:০২ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬