3:18 pm, Thursday, 9 July 2026

লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ছবি: সবুজ বাংলা

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

লংগদু জোনের তত্ত্বাবধানে অদ্য বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − ten =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

লংগদু জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০৫:০১:১৩ pm, Thursday, ১৯ ফেব্রুয়ারী ২০২৬