১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৬ বছর পর বেরোবির দুই ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।

আজ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “সাবেক প্রশাসনের দুর্নীতির কারণে ভবনগুলোর কাজ দীর্ঘ সময় বন্ধ ছিল। দায়িত্ব গ্রহণের পর আমি হল এবং রিসার্চ ইনস্টিটিউটের কাজ পুনরায় শুরু করার জন্য আবেদন করি। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই কাজের পুনঃঅনুমোদন দেয়। আমরা আগের ফান্ডের অর্থ এবং নতুনভাবে ৭৭ কোটি টাকা বরাদ্দ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি।”

তিনি আরও জানান, “নির্মাণাধীন ভবন দুটিতে এ পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকা এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে বাকি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফার্ণিচার ও অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য সংশোধিত প্রকল্পের আওতায় ইতোমধ্যে অতিরিক্ত ৭৭ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ভবন দুটির অন্তত পাঁচ তলা পর্যন্ত ব্যবহারযোগ্য করা সম্ভব হবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ জানুয়ারিতে শুরু হওয়া তিনটি প্রকল্পের মধ্যে দুটি ভবন নির্মাণাধীন অবস্থায় নকশা পরিবর্তন ও পরামর্শক প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে তিনগুণ পর্যন্ত বাড়তি বরাদ্দের আবেদন করা হয়েছিল। পরে দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় নির্মাণকাজ বন্ধ করে ইউজিসিকে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকল্পগুলোর কাজ বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের তিনটি মেগা প্রকল্প অনিশ্চয়তায় পড়েছিল।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জুলুমের শিকার হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান

দীর্ঘ ৬ বছর পর বেরোবির দুই ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬