11:23 pm, Thursday, 9 July 2026

কক্সবাজার পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে তখন মানুষের ঢল, মাইকে বাজছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সকলের হাতে হাতে ফুল, পুষ্পমাল্য। ১২ টা ১ মিনিটের সাথে সাথে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাষ্ট্রের পক্ষে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নেতৃত্বে প্রথমে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, পেশাজীবী ও সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
৫২’র ২১শে ফেব্রুয়ারী যে বীর সংগ্রামী ভাষার জন্যে প্রাণ উৎসর্গ করেছিলেন, সেই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান জানান, রাষ্ট্রের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জেলায় যথাযথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ থাকছে নানান আয়োজন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন ছাত্রসমাজের আত্মত্যাগ জাতিকে আজও প্রেরণা জোগায়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির আত্মপরিচয় সুদৃঢ় হয় যার ফলশ্রুতিতে ভিত্তি রচিত হয় স্বাধীনতা সংগ্রামের।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 + twelve =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কক্সবাজার পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

Update Time : ১২:০৯:১১ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬