9:10 pm, Wednesday, 8 July 2026

রাজারহাটে ইয়ুথ কাউন্সিলের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি: সবুজ বাংলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে ইয়ুথ কাউন্সিল, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২১শে ফেব্রুয়ারী) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সংস্থাটির উদ্যোগে ১৭ ফেব্রুয়ারী রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিশেষ আলোচনা করা হয়। এ সময় রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) সদস্যরাও অংশ নেন। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের কর্মকর্তা মকলেছুর রহমান, রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × five =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রাজারহাটে ইয়ুথ কাউন্সিলের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Update Time : ০৪:৪৭:৩৬ pm, Saturday, ২১ ফেব্রুয়ারী ২০২৬