১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় হারানো শতাধিক মোবাইল হস্তান্তর।

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে করে মোবাইল হারানো ভুক্তভোগীদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত দেড় মাসে নওগাঁ জেলা পুলিশ বিশেষ করে আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি (শনিবার) পুলিশ সুপারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনেকেই তাদের হারানো মোবাইল ফোন পুনরায় হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এমন জনহিতকর কাজের জন্য পুলিশ সুপারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততাসহ বিভিন্ন কারণে হারানো সকল মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও জেলা পুলিশ সব সময় হারানো মোবাইল উদ্ধার করতে তৎপরতা চালিয়ে আসছে। তবুও কিছু মানুষের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌছে দিতে পেরে জেলা পুলিশ অনেক খুশি। আগামীতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় হারানো শতাধিক মোবাইল হস্তান্তর।

আপডেট সময় : ১০:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬