নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবভাম্ভির্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি এম.এম সালাহউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সোনারগাঁয়ের সন্তান রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ড. নূরুল হক ভূইঁয়াকে স্মরনীয় করে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সদস্য মাসুদ শায়ান, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সদস্য শাহাদাত হোসেন রতন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, আনিছুর রহমান, নাসিরউদ্দিন, আনিসুর রহমান সজিব, সুমন আল হাসান, কাজী সেলিম রেজা, মোহাম্মদ সালাউদ্দিন, উদীচী শিল্প গোষ্ঠির সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ ও প্রকৃতি বিষয়ক লেখক মোহাম্মদ মহসীন প্রমূখ।
এদিকে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো.মুহিবউল্লাহ প্রমূখ।
শু/সবা





















