8:40 pm, Wednesday, 8 July 2026

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম আদালত প্রাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে সহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় হাসান জিহাদি ও এনসিপির কয়েকজন নেতাকর্মী জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর হাসান জিহাদিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ঘড়িয়ালডাঙ্গার সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলামের দায়ের করা মামলার শুনানির তারিখ ছিল আজ। ওই মামলায় হাজিরা দিতে এসে বিবাদী হাসান জিহাদি আত্মসমর্পণ করলে কোর্ট পুলিশ তাকে আটক করে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − nine =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

Update Time : ০৩:৩১:০০ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬