12:09 am, Thursday, 9 July 2026

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের শূন্য পদে উপ-নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তফসিল আজই ঘোষণা করা হবে।

এর আগে বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হওয়ায় সাংবিধানিক বিধান অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হয়। সে অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, ফলে আসনটি শূন্য হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল-এর মৃত্যু হলে নির্বাচন কমিশন গত ৪ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত তারিখে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন আয়োজন করা হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight + four =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

Update Time : ০২:১৪:৩৩ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬