4:13 am, Thursday, 9 July 2026

রাজারহাটে শোবার ঘরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের চাঁন্দামারী বাজার এলাকায় নাসরিন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই মৌজার মৃত আয়নাল হকের পুত্রবধূ ও মুরগি ব্যবসায়ী নুর আলমের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে নাসরিনের বিয়ে হয়। তার বাবার বাড়ি উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের গোড়াইহাট গ্রামে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিজ শোবার ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। ঘটনার সময় তার স্বামী একই বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে পরিবারের দাবি।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে আত্মহত্যা নাকি অন্য কিছু—তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + 15 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রাজারহাটে শোবার ঘরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৪৫:০৯ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬