4:42 pm, Thursday, 9 July 2026

জামালপুরে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। তবে সিএনজিচালক পলাতক রয়েছেন।
নিহত শিশু জাহিল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা মামুনের ছেলে। বর্তমানে তাদের পরিবার জামালপুর সদরের মনিরাজপুর এলাকায় বসবাস করছে।

আহতরা হলেন, শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় এক আত্মীয়ের মৃত্যুসংবাদে ওই বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিলের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, এ দূর্ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − thirteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

জামালপুরে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

Update Time : ০৪:২৭:৫৬ pm, Tuesday, ২৪ ফেব্রুয়ারী ২০২৬