০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে ফুলজোড় নদী রক্ষায় মানববন্ধন, লং মার্চের ঘোষণা

মজুমদার ও এসআর কেমিক্যাল কর্তৃক সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে প্রতিনিয়ত বিষাক্ত কেমিক্যাল নিক্ষেপের অভিযোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
“নদী বাঁচাও, দেশ বাঁচাও—জাগো বাহে জাগো” স্লোগানে মুখরিত কর্মসূচিতে নদী পাড়ের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হয়ে মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
সমাবেশ থেকে দূষণ বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে এসআর কেমিক্যাল ও মজুমদার কোম্পানির অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রতিবাদ সমাবেশ ও লং মার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জার্মান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামীম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর সহ আরও অনেকে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে নদী রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাইকোর্টে ভুয়া ডিগ্রিতে পাঁচ বছর বিচারপতি

রায়গঞ্জে ফুলজোড় নদী রক্ষায় মানববন্ধন, লং মার্চের ঘোষণা

আপডেট সময় : ০৫:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬