3:57 pm, Thursday, 9 July 2026

সুন্দরগঞ্জ প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা

oplus_0

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদকে সংবর্ধনা, ইফতার মাহফিল এবং নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী সরকার প্রামাণিক সাজু, পৌর আমির মাওলানা একরামুল হক, পৌর বিএনপির নেতা ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপুন ও অন্যান্যরা। বক্তারা এমপির প্রতি শুভকামনা জানিয়ে উপজেলা উন্নয়ন, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকার আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি অধ্যাপক মাজেদুর রহমান সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, “সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরেন। উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি সুন্দরগঞ্জের অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

আলোচনা সভার পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নজরুল ইসলামকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে আরও পেশাদার ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × five =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

সুন্দরগঞ্জ প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে সংবর্ধনা

Update Time : ০৫:২৫:০৬ pm, Wednesday, ২৫ ফেব্রুয়ারী ২০২৬