১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ২

‎​লালমনিরহাট জজ কোর্ট এলাকায় সাধারণ অটোরিকশা চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎​
‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এলাকার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন, জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি  (খাতাপাড়া) এলাকার  মৃত সামসুল হকের ছেলে মোঃ মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০)।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ দল সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা উত্তোলনকালে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন এসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মোঃ আলদাদ হোসেন এবং কনস্টেবল মোঃ লেবু মিয়া পিপিএম।
‎​
‎পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ‎ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদাল দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধ স্বীকার করায় ​মোঃ মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও ‎​মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎​জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাইকোর্টে ভুয়া ডিগ্রিতে পাঁচ বছর বিচারপতি

লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬