3:38 am, Thursday, 9 July 2026

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির হাইকোর্টে জামিন

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জুলাই আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তিনি আটক ছিলেন। উল্লেখ্য ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে  হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে র‌্যাব।
২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার,  বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকান্ডে আলোচিত সমালোচিত আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + 19 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির হাইকোর্টে জামিন

Update Time : ০৬:০০:১৯ pm, Thursday, ২৬ ফেব্রুয়ারী ২০২৬